চুল পড়া বন্ধ করা যায় কিভাবে?
আমার কয়েকমাস আগে চুল পড়তো না। কিন্তু কয়েকদিন আগে থেকে আমার চুল অস্বাভাবিক ভাবে পড়তে থাকে। আমি একমাস আগে দশ-এগার বার জেল ব্যবহার করেছিলাম তার কারনে কি চুল পড়ছে। তাছাড়া আমি আগে শ্যাম্পু ব্যবহার করতাম সপ্তাহে দুই থেকে তিন দিন এখন আর সেইরকম ব্যবহার করি না।
কিছু উপায় থাকলে দয়া করে সাহায্য করুন।
1 Answers
ওষুধের মাধ্যমে:
বাজারে চুল পড়া রোধের জন্য মিনোক্সিডিল নামের ওষুধ পাওয়া যায়। এটি যেখান থেকে চুল পড়ছে সেখানে লাগাতে হবে। এটি নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন। এতে কাজ না হলে অন্য চিকিৎসা নিতে হবে।
পেঁয়াজ ও রসুনঃ
সালফার (sulphur) এমন একটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। রসুন ও পেঁয়াজের মধ্যে প্রচুড় পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। তাই যেভাবে আপনি রসুন ও পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারেন তা হলঃ
সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২ বার করে নিয়মিত ব্যবহার করুন।
রঁসুনের ৫/৬ টি কোয়া নিয়ে বেঁটে নিন। এবার এই বাঁটা অংশটি নারিকেল তেলে কিছুক্ষন চুলায় ফুটিয়ে নিন। মিশ্রনটি ঠান্ডা হলে মাথার ত্বকে লাগান। সপ্তাহে ২/৩ বার করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy