নামাজ কিভাবে পড়বো?
আমার মামার বাড়িতে বুকে হাত বেধে আমার মামা, ভাই এরা নামাজ আদায় করে , কিন্তু দাদা বাড়িতে সবাই নাভিতে হাত বেধে নামাজ পড়ে । যখন মামা বাড়ি যাই তখন মামা বুখে হাত বেধে নামাজ পড়ার নির্দেশ দেন কিন্তু যখন দাদা বাড়ি ফিরে আসি তখন আমি নামাজে লাগার সময় চিন্তায় পড়ড়ে যাই কিভাবে নামাজ পড়বো । এভাবেই চিন্তায় আমার প্রতি দিন কেটে যায় । আমি এখন কিভাবে নামাজ পড়বো ।
আর নামাজে রাফাল ইদান না করলে কি নামাজ হয় না ?
1 Answers
আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করবেন।
যেহেতু আপনার দাদা বাড়ির লোকেরা হানাফি মাজহাবের অনুসারী তাই তারা নাভিতে হাত বাঁধে আর আপনার মামার বাড়ির লোকেরা সম্ভবত শাফেয়ী মাজহাবের অন্তর্ভুক্ত তাই তারা বুকে হাত বাধে ও রফল ইয়াদান করে।
মাজহাব অনুসরণ করা ওয়াজিব, যদিও এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তবুও ইজমার ভিত্তিতে এটি অবশ্যই মেনে চলা উচিত।
আপনি নিজের ইচ্ছানুযায়ী একটি মাজহাব বেছে নিতে পারেন, কিন্তু একইসাথে একাধিক মাজহাব অনুসরণ করতে পারবেননা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy