আমার চুল জন্মগত এবং বংশগতভাবেই কোকড়ানো। তবে গত কয়েকবছর ধরে অনেক চেষ্টা করে পুরোপুরিভাবে সম্ভব না হলেও মোটামুটিভাবে কিছুটা হলেও চুল সোজা করেছি। কিন্তু সমস্যা হলো চুল বড় হলেই চুল বেশী কোকড়ানো হয়ে যায় এবং চুল আচড়ানোর সময় অনেক চুল ওঠে। আমি ব্যাক ব্রাশ চিরুনি ব্যবহার করি। চুল বড় রাখতে চাইলেও কোকড়ানো হওয়ার কারনে চুল বড় রাখতে পারিনা। কিভাবে প্রাকৃতিকভাবে কোকড়ানো চুল পুরোপুরি সোজা/স্ট্রেট করা যায়? ধন্যবাদ....
2946 views

3 Answers

জেন্টস্ পার্লারে গিয়ে চুলে হিট দিলে 

চুল একেবারে সোজা হয়ে যাবে । 

হিট দিতে মোট 1500 টাকা লাগে । 

2946 views

ঘরোয়া পদ্ধতিতে চুল স্ট্রেইট কি করে করবেন ? রিবন্ডিং হচ্ছে চুল সোজা করার কৃত্রিম ও রাসায়নিক পদ্ধতি। আজকাল কোকড়া চুল তো বটেই সোজা চুলকেও আরো সোজা করার ধুম চলছে। অনেকে আয়রন করে চুল স্ট্রেইট করেন বটে, কিন্তু চুল ধুলে বা শ্যাম্পু করলেই সোজা চুল আর থাকছে না। এই ঝামেলা থেকে মুক্তি পেতে যে আধুনিক পদ্ধতি আছে তাকে বলা হয় হেয়ার রিবন্ডিং। চুল রিবন্ডিং করলে অন্তত ৬ মাস বা এক বছর চুল সোজা থাকে। এই রিবন্ডিং সব ধরণের চুলেই করা যায়। রিবন্ডিং এর কেমিকেল চুলের প্রাকৃতিক বন্ধন ভেঙ্গে দিয়ে চুলের কোকড়া ভাব ও ঢেউ দূর করে আর চুল হয়ে উঠে সোজা, রেশমি, কোমল এবং মোলায়েম। রিবন্ডিং হল মূলত চুল সোজা করার স্থায়ী ব্যবস্থা। এতে অনেক রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় বলে চুল পড়ার ঝুঁকি থাকে,তাই রিবন্ডিং করার পরে চুলের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন। তাছাড়া এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই অনেকেই হয়ত ইচ্ছা থাকা সত্ত্বেও পার্লারে গিয়ে রিবন্ডিং করানোর সময় বের করে উঠতে পারেন না । তাছাড়া এতে এতো কেমিকেল ব্যবহার হয় যে তাতে চুলে বারোটা বেজে যায়। আজ আমি ঘরোয়া উপারে কি ভাবে চুল সোজা করা যায় সেই পদ্ধতি টি সেয়ার করবো। #কি কি লাগবে ৫ চামচ মুলতানি মাটি ৩ চামচ বেসন মধু ৩ চামচ ২ টো ডিমের সাদা অংশ ১ টা বড় পাকা কলা কেসটার ওয়েল ২ চামচ মাঝারি মাপের বাটির ১/২ দুধ ৫ ফোঁটা Essential Oil (optional) #আরও যা যা লাগবে > চিরুনি – তিন ধরনের চিরুনি চাই। একটি Parting or “Rat Tail” Comb অন্য টি Bristle Brush এবং মোটা দাঁতের চিরুনি > মাস্ক লাগানোর ব্রাশ >গোটা কয়েকটি চুলের ক্লিপ >যে কোন ভালো ব্র্যান্ডের Hair Straightening Shampoo, Straightening Conditioner >গরম জল ও তোয়ালে #কি ভাবে তৈরি করবেন প্রথমেই কলা টি মিক্সিতে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে হবে। একদম ক্রিমের মতো ব্লেন্ড করতে হবে। কলার কোন অংশই যেন এর মধ্যে না থাকে। এবার বাকি সব উপাদান মিশিয়ে নিতে হবে। আবার মিক্সি চালিয়ে দিন ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য। পেস্ট রেডি। এই পেস্ট টি তৈরির সময় আমি জল ব্যবহার না করে দুধ ব্যবহার করেছি। দুধ ঠাণ্ডা হওয়া চাই। পেস্টটির একটু ফ্লাপি ও ভারি মতো হবে। জল জল হলে এটি চুলে থাকবে না। ছবি তে যে রকম দেওয়া হয়েছে ঠিক সেই রকম দেখতে হবে পেস্ট। #লাগানোর পদ্ধতি ১। আমি মাস্কটি লাগানোর আগে, চুলে শ্যাম্পু করে নিয়েছি। তবে এক্ষেত্রে আজ আমার শ্যাম্পু ভিন্ন। আজ আমি Pantene Pro-V Curly Hair Curls Straightening Shampoo ব্যবহার করেছি। বাজারে বিভিন্ন ভালো ব্র্যান্ডের শ্যাম্পু রয়েছে। আপনি যে কোন একটি বাছাই করে নিতে পারেন। সাধারন শ্যাম্পু চুল রিবন্ডিং এর কোন কাজে আসে না। কারন সেই সমস্ত শ্যাম্পুর মধ্যে চুল সোজা করবার গুন থাকে না। তাই Hair Straightening শ্যাম্পু ব্যবহার করা উচিৎ। যাদের চুল ড্রাই ও রুক্ষ তারা শ্যাম্পু করার আগে চুলে তেল লাগিয়ে নেবেন। আর যাদের চুলে তেল তেল ভাব আছে তারা লেবু রস মেখে শ্যাম্পু করবেন। চুল স্বাভাবিক ভাবে শুকোতে দিন। ৯০% শুকিয়ে এলে বুঝতে হবে যে আপনার চুল মাস্ক টি লাগানোর জন রেডি। ২ চুল খুব ভালো করে মোটা দাঁতের চিরুনি দিয়ে আলগা করে নিন। এবার Bristle Brush দিয়ে ৩ থেকে ৪ বার আবার আঁচড়ে নিন। Bristle Brush দিয়ে চুল আঁচড়ালে অনেক অনেক সোজা হয়ে যায়। ৩। এবার Parting or “Rat Tail” চুরুনি দিয়ে সরু করে চুলে কয়েকটি ভাগ করুন এবং ক্লিপ দিয়ে আটকে দিন। ৪। চুলে মাস্কটি লাগানোর আগে দেখে নিন চুল শুষ্ক লাগছে কি না? যদি লাগে তাহলে খুব সামান্য তেল নিয়ে একবার চুলে হাত বুলিয়ে নিন। ৫। এবার চুলের একটা একটা পার্ট খুলে Parting চিরুনির সরু দানার দিক দিয়ে টেনে টেনে ব্রাশের সাহায্যে মাস্কটি লাগান। ৬। গোটা চুলে লাগানো হয়ে লেগে চুল কিন্তু বেঁধে রাখবেন না। চুল ছাড়া থাকবে। এই ভাবে চুল সোজা করে রাখতে হবে ২ ঘণ্টার মতো যেটা আমি করে থাকি। ৭। ২ ঘণ্টা রাখার পরে চুলে হেয়ার স্টীম নিতে হবে। একটি বড় পাত্রে জল ফুটিয়ে নিন। ঐ গরম জলের পাত্রে একটি তোয়ালে ডুবিয়ে সেটি নিঙড়ে নিন। তারপর ঐ তোয়ালে টি মাথায় পেচিয়ে নিন। আপনার চুলের দৈর্ঘ্য ও অবস্থা অনুযায়ী সময় দিন। ৮। স্টীম নেওয়ার ১০ থেকে ১৫ মিনিট পরে চুল ধুয়ে নিতে হবে। আমি চুল ধোয়ার সময়ও মাথা সোজা রাখি। সাওয়ার ছেড়ে বা মগ দিয়ে চুলের উপরে জল ঠেলে পরিষ্কার করি। ৯। পুরো মাস্ক চুল থেকে সরে গেলে Pantene Pro-V Curly Hair Straightening Conditioner লাগিয়ে নিয়ে ৫ মিনিট পরে আবার Straightening Shampoo ব্যবহার করি। ১০। আমি চুল স্বাভাবিক ভাবেই শুকাই। তারপর Bristle Brush দিয়ে চুল খুব ভালো করে আঁচড়ে নেই। প্রয়োজনে ব্লো-ড্রায়ার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখুন হিট যেন মধ্যম প্রকৃতির হয়।

2946 views

প্রাকৃতিক উপাদানের মাধ্যমে খুব সহজে চুল সোজা করা যায়। নিম্নে সে উপায়গুলো বর্ণনা করা হল- ১. ডিমের কুসুম ও নারিকেল তেল: এক টেবিল চামচ নারিকেলের তেলের সাথে একটি ডিমের কুসুম ভালভাবে মিশিয়ে নিন। তারপর, আপনার চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত খুব ভালভাবে এই মিশ্রণ লাগিয়ে মালিশ করুন। সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করতে থাকুন। এতে আপনার চুল স্বাস্থ্যকর ও সোজা হয়ে যাবে। ২. কাঁচা দুধ: আধা কাপ কাঁচা দুধের সাথে আধা কাপ পানি মিশিয়ে নিন। এবার, একটি স্প্রে বোতলে এটি রাখেন। তারপর আপনার চুল ভালভাবে আঁচড়িয়ে নিন। এবার, সেই মিশ্রণ দিয়ে আপনার চুলে ভালভাবে স্প্রে করুন। এভাবে, ৩০ মিনিট রেখে দিন। এখন, ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। তারপর চুল শুকিয়ে ফেলুন। এভাবে, সপ্তাহে তিনবার আপনার চুলের যত্ন নিন। এতে আপনার চুল উজ্জ্বল ও সোজা হবে। ৩. মুলতানি মাটি, ডিমের সাদা অংশ ও চালের গুঁড়া: এক কাপ মুলতানি মাটির সাথে প্রথমে ডিমের সাদা অংশ খুব ভালভাবে মিশিয়ে নিন। তারপর এতে ২ চা চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। এতে পানি মিশিয়ে নিন এবং খুব ভালভাবে পেস্ট তৈরি করে নিন। এটি আপনার চুলে ভালভাবে মিশিয়ে নিন এবং ৩০ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখুন। এবার আবার আপনার চুল আঁচড়িয়ে নিন। আবার সেই পেস্ট লাগিয়ে রাখুন পরবর্তী দুই ঘণ্টার জন্য। তারপর, ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর, শ্যাম্পু ব্যবহার করুন। ৪. কলা, মধু, দই ও জলপাইয়ের তেল: কলার তৈরি মাস্ক খুব সহজে চুল সিল্কি ও সোজা করে তোলে। দুইটি পাকা কলা ভালভাবে থেতলিয়ে নিন এবং এর সাথে দুই টেবিল চামচ করে মধু, দই ও তেল মিশিয়ে নিন। এবার, এই পেস্ট আপনার চুলে লাগিয়ে তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন বা শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা অপেক্ষা করুন এবং পড়ে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল স্মুথ ও সিল্কি হবে। ৫. অ্যালোভেরা ও জলপাইয়ের তেল: অ্যালোভেরা বা ঘৃতকুমারীর দুইটি পাতা থেকে জেল আলাদা করে নিন এবং এর সাথে কুসুম গরম করে নারিকেলের তেল বা জলপাইয়ের তেল মিশিয়ে নিন। এবার, এই মিশ্রণ আপনার চুলে লাগিয়ে রাখুন। তারপর আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এই মিশ্রণের ব্যবহার করুন। এতে আপনার চুল কোন মেশিনের ঝামেলা ছাড়াই সোজা হয়ে যাবে।

2946 views

Related Questions