2 Answers
নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে।
* সপ্তাহে দু’বার শ্যাম্পু করুন এবং ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
* প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। মনে রাখতে হবে- খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়।
* নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে।
* চুলে তেল দিন মাসে অন্তত দু’বার। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন।
* আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। তারপর পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।
* চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল কালার করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।
১। চুলে নিয়মিত তেল দিন :তেল চুল গজাতে বা চুলে পুষ্টি জোগাতেসহায়তা করে না, তবে তেল ম্যাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হয় ও চুলহয় চকচকে ও মসৃণ হয়। চুলের লালচে ভাবও অনেক কমে আসে। তাছাড়া মাথার তালুর ঠিকমতো রক্ত সঞ্চালনের জন্য চুলের গোড়ায় ম্যাসাজ করা অনেক দরকার । তাই আমাদের উচিত চুলে তেল ব্যবহার করা । তাহলে আমরা পেতে পারি ঘন কালো চুল ।
২। নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন : চুল পরিষ্কার রাখতে ব্যবহার করুন নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার । চুলের সঠিক যত্নে এগুলো অতি দরকারি ।
৩। জবা ফুলের ব্যবহার : অনেকের চুল জন্মগত ভাবে লালচে থাকে । তারা লাল জবা ফুল ,নারিকেল তেল ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারেন ।
২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে ভালো করেমেশান। তারপর জবা ফুলের মেশানো তেল ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগান । এভাবে রাতে রেখে দিয়ে সকালে উঠে শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবে । এভাবে প্রতি সপ্তাহে করুন । আপনার চুল উজ্জ্বল, কালো হয়ে উঠবে ।
এভাবে কিছু ছোট ছোট কাজের মাধ্যমেই আমরা পেতে পারি ঘন কালো স্বাস্থ্যবান উজ্জ্বল চুল ।