2 Answers
এটি বের করার কোনো সূত্র নেই । প্রকৃতিতে পাওয়া বিভিন্ন ক্লোরিন পরমানুর ভর শতকরা হিসেবে তা কত ,তা থেকেই এটি বের করা হয়েছে । অর্থাথ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে প্রকৃতিতে বিদ্যমান ক্লোরিনের মধ্য Cl(35) এর পরিমান প্রতি একশ টি তে পচাত্তর টি অর্থাত 75%এবং Cl(37) এর পরিমান প্রতি একশটিতে পচিশ টি অর্থাত 25%
যেভাবে নির্ণয় করবেন:
আমরা জানি, Cl এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5।
মনে করি,
35Cl এর প্রাপ্যতার মান a%
∴ 37Cl এর প্রাপ্যতার মান (100-a)%
∴ গড় = {35a+37(100-a)}/100
প্রশ্নমতে,
{35a+37(100-a)}/100 = 35.5
বা, 35a+37(100-a) = 35.5*100
বা, 35a+3700-37a = 3550
বা, 37a-35a = 3700-3550
বা, 2a = 150
∴ a=75
∴ 35Cl এর প্রাপ্যতার মান 75%
∴ 37Cl এর প্রাপ্যতার মান (100-75)% = 25%