কম সময়ে বেশি পড়া কাভার করবো কিভাবে?
3 Answers
১। মনে মনে একটি ছবি তৈরি করা কল্পনার মাধ্যমে কোনো কিছু মনে করার চেষ্টা করেছেন কি কখনো? জটিল গাণিতিক ফর্মুলা মুখস্ত করে মনে রাখা অনেক কঠিন। মুখস্ত করার চেয়ে এই ফর্মুলাকে ছোট ছোট অংশে ভেঙ্গে ফেলতে পারেন। তারপর মনে মনে একটি গ্রাফের অংশ হিসাবে এটিকে কল্পনা করতে পারেন। ২। উপমার সাহায্যে পড়া নতুন কিছু শেখার সময় বিষয়টির সঙ্গে সাদৃশ্য আছে এরকম কোনো কিছু মনে করার চেষ্টা করুন। এ ধরনের উপমার মাধ্যমে পড়তে থাকলে বিষয়টি আপনার মনের মধ্যে গেঁথে যাবে। ৩। পেজিং জটিল সংখ্যা মনে রাখার ক্ষেত্রে এই কৌশল ব্যবহার করা যায়। পেজিং এর মূল ধারণা হলো নির্দিষ্ট কোনো বর্ণের সঙ্গে সংখ্যাকে সংযুক্ত করা। যেমন, ১=ক, ৩=ম এবং ৯=ন ধরি, তাহলে ১৩৯ সংখ্যাটিকে মনে রাখার জন্য ‘কমন’ শব্দটি ব্যবহার করলেই হয়। এই কৌশলের সাহায্যে নিজের পছন্দ মতো শব্দ অনুযায়ী বড় বড় সংখ্যা মনে রাখা যাবে। ৪। ডায়াগ্রাম বা নকশা ব্যবহার করা সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, ছবি আঁকার মাধ্যমে কোনো কিছু করলে তা মনসংযোগে সহায়তা করে। আপনি যদি শ্রেণিকক্ষে বিরক্তবোধ করেন, তাহলে টিচার যা পড়াচ্ছেন তার একটি ছবি আঁকার চেষ্টা করুন। ফলে আপনার একঘেয়েমি দূর হবার সঙ্গে সঙ্গে পাঠ্য বিষয়টির প্রতি একাগ্রতার সৃষ্টি হবে। ৫। অন্যকে শেখানো ক্লাসে যা পড়ানো হয়েছে, তা অন্যকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। ফলে আপনি যা শিখেছেন তার সঙ্গে আপনার মস্তিষ্কের সংযোগ ঘটানো সহজ হবে। কোনো কিছু বোঝার ক্ষমতা বাড়াবে। এই পদ্ধতি জটিল কোনো বিষয় ভালোভাবে আয়ত্ত্বে আনতে সাহায্য করবে। ফলে কষ্ট করে আর মুখস্ত করতে হবে না। ৬। কঠিন ভাষায় নোট নেয়া থেকে বিরত থাকুন ক্লাসে যখন নোট নেবেন, তখন তা আকর্ষণীয় ভাষায় নেয়ার চেষ্টা করুন। নিজের জন্য যেভাবে বুঝতে সহায়তা হয় ঠিক সে ভাষায় নোট নেবার চেষ্টা করুন। এছাড়া ছবি আঁকার মাধ্যমেও নোট করতে পারেন। ৭। নতুন বিষয়ে শেখার আগ্রহ কখনও খেয়াল করেছেন, ছোটবেলায় যা পড়েছেন বড় হবার পর তা অনেক সহজ মনে হয়েছে। যেমন, ক্যালকুলাস শিখতে শুরু করার পর মনে হয়েছে, অ্যালজেব্রা এতো সহজ যে শিশুরাও এটা বুঝতে পারবে। কোনো বিষয়ে সামনের দিকে অগ্রসর হওয়া মানে হলো নতুন কিছু শেখার জন্য সংগ্রাম করা। তখন পুরনো বিষয় অনেক সহজ মনে হয়। তাই বিষয় বস্তুকে সহজ করার জন্য সে বিষয়ে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করুন।
প্রথমত আপনাকে সময়ের কাজ সময়ে না করার প্রতিদানস্বরূপ, অত্যাধিক পড়ালেখা করতে হবে। বিষয়ভিত্তিক স্যারের সাথে কথা বলে,কিছু শর্ট সাজেশন নিন। ওই সাজেশন অনুযায়ী পড়ুন মন দিয়ে। পুরো বই শেষ করার প্রতি মনযোগ না দিয়ে, মূল বিষয়গুলো পড়ুন। সাম্প্রতিক প্রশ্নগুলো রিভিউ করুন। আশা করি এই রুলসগুলো ফলো করে,অল্প সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে পারবেন।
নিজের প্রতি নিজের কনফিডেনস থাকলে অসম্ভবকেও সম্ভব করা কস্টকর নয়,এই মূহুর্তে আপনার হাতে সঠিক পর্যাপ্ত সময়েও খুব বেশি একটা নেই,যতটুকু আছে সটিকভাবে কাজে লাগানর প্রচেস্টা করুন,আর তাই আজ কালকের মদ্ধেই মনযোগ সহকারে আপনার পড়া লেখা স্টার্ট করে দিন,পড়ার প্রতি মনোবল বাড়ান,প্রয়োজন হলে দিগুণ,আর হুম আপাতত ইন্টারনেট অতিরিক্ত উইজ করা থেকে বিরত থাকার আপ্রান চেস্টা করুন থাকুন,এতে করে আপনার নিজেরেই মঙ্গল হবে,আশা করি আপনার ফলাফল ভাল করবেন,
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy