আমার লেখা পড়া করতে ইচ্ছা করে না আমি এখন কি করব .কিভাবে পড়া লেখা করলে ভালো রেজাল্ট করব?
2 Answers
আপনার ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে আপনাকে পড়তে হবে।যখনি আপনার পড়তে ইচ্ছা করবে না তখনি আপনি একটু চিন্তা করবেন যে ভবিষ্যতে এর ফল বা পরিনাম কি হতে পারে। আর ভালো রেজাল্ট করতে গেলে সব কিছু বাদ দিয়ে বই নিয়ে সবসময় মাথা ঘামাতে হবে।নিয়মিত পড়ুন এবং আপনার মনোবলকে শক্ত করুন আশা করি আপনি সফলকাম হবেন।
আমরা বেশিরভাগ সময় নিজের সুবিধা মতই পড়ালেখা বা পড়াশুনা করি। কিন্তু, এক্ষেত্রে আমরা যদি আরেকটু সচেতন হই এবং নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলি তাহলে খুব সহজেই নিজের মনোযোগ বাড়ানো যায়। তাহলে চলুন দেখে নিই কিভাবে নিজের মনোযোগ বৃদ্ধি করবেন নির্দিষ্ট কিছু নিয়ম মেনেঃ১. পড়তে বসার আগে একটু চিন্তা করুন- কী পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবারপড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন। যেমন, এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী।২. বিষয়ের বৈচিত্র্য রাখুন। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন।৩. এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে, যে পড়াটা দিনে ১ ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন। পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনাররুটিন।৪. একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে, একটানা ২৫ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না।তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি ৫০ মিনিট পড়ার পর ৫ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু এ বিরতির সময় টিভি, মোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না যা হয়তো ৫ মিনিটের নামে দুঘণ্টানিয়ে নিতে পারে।৫. মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ। সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন। চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে। টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন। আপনার চোখ থেকে টেবিলের দূরত্ব অন্তত দু ফুট হওয়া উচিৎ।৬. পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় ভেসে বেড়াচ্ছে জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন। তবে রুম ছেড়ে যাবেন না। কয়েকবার এ অভ্যাস করলেই দেখবেন আর অন্যমনস্ক হচ্ছেন না।৭. প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসুন এবং পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন।৮. টার্গেট মতো পড়া ঠিকঠাক করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোকআপনার স্মৃতিশক্তির যত্ন নিনআপনি যদি ভালোভাবে পড়াশুনা করতে চান এবং এক্ষেত্রে নিজে আগ্রহী করে তুলতে চান তাহলে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা উচিত যা আপনার সৃতি শক্তির যত্ন নেবে এবংআপনার সৃতি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আপনি নিজের স্রিতিশক্তি বাড়াবেনঃ১। সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করুন। এটা আপনার দেহ এবং মন দুটোর জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।২। রাগকে নিয়ন্ত্রন করুন। কখনোই কোন বিষয়ে অতিরিক্ত রেগে যাবেন না। অতিরিক্ত রাগ বেশিরভাগ সময়ই ক্ষতির কারণ হয়।৩। মাঝে মাঝে মেডিটেশন করুন। যোগব্যায়াম করতে পারেন। সম্ভব না হলে অন্তত সকাল-সন্ধ্যা খোলা ময়দানে হাঁটুন। এ অভ্যাসগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা বাড়ায়। স্মরণশক্তি মূলত নির্ভর করে আমাদের চিন্তা করার ক্ষমতার ওপর। মেডিটেশন আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়ায়।৪। পর্যাপ্ত বিশ্রান নিন। অতিরিক্ত পরিশ্রম করবেন না। এতে আপনার মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা অবশ্যই ক্ষতিকর। তাই, কাজের ফাকে ফাকে বিশ্রাম নিন এবংএকটানা কাজ করা থেকে বিরত থাকুন