1 Answers
ডিভোর্স (divorce) বা বিবাহবিচ্ছেদ মানেই আপনার জীবন গতিহীন স্থবির হয়ে পড়বে এমনটা নয়। ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ বর্তমান সময়ের খুব স্বাভাবিক একটি ঘটনার নাম। জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে যাকে আপনি বেছে নিয়েছেন সে আপনার জন্য যোগ্য না হতেই পারে, তার মানে এই নয় সারাজীবন আপনাকে আপনার অযোগ্য কাউকে সাথে নিয়ে ভালবাসাহীন জীবন যাপন করতে হবে।
বরং নিজেকে আরেক বার সুযোগ দিন, নিজের জীবনটা আরও একবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় কিনা সে চেষ্টা করুন। তাই ডিভোর্সকে নেতিবাচক হিসেবে না নিয়ে ইতিবাচক হিসেবে গ্রহণ করুন।
এটাকে স্বাভাবিকভাবে নিন (take it easy)
এটি যেহেতু আপনার জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও সুপরিকল্পিত সিদ্ধান্ত তাই ডিভোর্স এর পর এই ব্যাপারটি যতোটা পারেন স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করবেন। কেননা আপনি যতো বেশী এটি স্বাভাবিকভাবে নেবেন আপনার জীবন নতুন করে গুছিয়ে নিতে তত সুবিধা হবে।
ইতিবাচক দৃষ্টিতে দেখুন (be positive)
হয়তো হতে পারে আপনি ডিভোর্স দিয়েছেন অথবা আপনাকে ডিভোর্স দেওয়া হয়েছে ঘটনা যেমন হোক সবটা আপনাকে ইতিবাচক ভাবে নিতে হবে। আপনি নিজে সবটা ইতিবাচকভাবে না নিতে পারলে কখনোই নতুন করে জীবনটা গড়ে তুলতে পারবেন না।
জীবনের উপর আস্থা রাখুন (have faith in the process of life)
ডিভোর্সকে জীবনের শেষ না ভেবে শুরু ভাবুন। জীবনের উপর আস্থা রাখুন। নিজেকে দুর্ভাগ্যবান না ভেবে এমনটা ভাবুন যে আপনার জীবনে হয়তো এর থেকে ভালো কিছু অপেক্ষা করে আছে, আপনি এর থেকে ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন। মনে রাখবেন মানুষ আশা নিয়েই বাঁচে।
সাহসী হয়ে উঠুন (be bold)
অবস্থা যেমনই হোক না কেন আপনাকে সাহসী হয়ে উঠতে হবে। অন্যর সহমর্মিতার অপেক্ষায় না থেকে নিজে নিজেকে সাহস যোগান। সমাজে যেহেতু নানা মানসিকতার মানুষের বসবাস তাই নিজেকে সব সময় প্রস্তুত রাখুন। যাতে কারো মূল্যহীন কথা বার্তা আপনাকে ভেঙ্গে পড়তে না দেই।
হাসুন (laugh)
যেকন দুঃখ কষ্ট অপমান ভুলতে হাসির কোন বিকল্প হয়না তাই প্রাণ খুলে হাসুন। আপনার এই হাসি খুশী থাকার মানসিকতাই আপনাকে নতুন করে জীবন সাজাবার অনুপ্রেরণা যোগাবে।
কথায় আছে “life is not a bed of roses” তাই জীবনের উত্থান পতন সহ্য করার অভ্যাস গড়ে তুলুন এবং উত্থান পতনে বিশ্বাস রাখুন। দেখবেন জীবন আপনার জন্য ঠিকই কাঁটা বিহীন হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy