1 Answers
| প্রথমে পা সামনে সোজা করে মেরুদন্ড সোজা রেখে মাটিতে বসুন। পা দুটো যেন সামনের দিকে ছড়িয়ে থাকে। এবার প্রথমে ডান পায়ের হাঁটু ভেঙে ডান পায়ের পাতা বাম ঊরুর শেষ প্রান্তে এনে লাগিয়ে রাখুন। দেখতে যেন সমকোণের মতো লাগে (১নং ছবির মতো)। অর্থাৎ বাম পা সোজা রেখে ডান পা ভেঙে এনে রাখতে হবে নববই ডিগ্রি এঙ্গেলে। | ![]() |
![]() |
এরপর দম স্বাভাবিক রেখে মাথা সামনের দিকে ঝুঁকিয়ে বাম হাঁটুর ওপর কপাল ঠেকাতে চেষ্টা করুন (৪নং ছবির মতো)। হাত দুটো দিয়ে বাম পায়ের বুড়ো আঙুল ধরুন। হাঁটু যেন না ভাঙে। যতদিন না সঠিক ভঙ্গিমায় আনতে পারছেন ততদিন যতটুকু পারবেন ততটুকু ঝুঁকবেন। (২নং ও ৩নং ছবির মতো) |
| জোর করে কপাল হাঁটুতে ঠেকাতে যাবেন না। এভাবে প্রথমে ডানে ও পরে একইভাবে বাম পায়ে করুন (ছবির মতো)। প্রত্যেক বারই সঠিক ভঙ্গিমায় গিয়ে ১০ থেকে ১৫ সেকেন্ড অবস্থান করুন। ডানে বামে মিলে ১ প্রস্থ। এভাবে ৩ থেকে ৫ প্রস্থ করুন। | ![]() |
![]() |
এ আসনে কপাল ও হাঁটু একত্রে মিশে থাকে বলে একে জানুশিরাসন বলে। জানু অর্থ হাঁটু, শির অর্থ মাথা। |
2844 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy



