1 Answers

image

পদ্ধতি : প্রথমে চিৎ হয়ে মাটিতে শুয়ে পড়ুন। দুপা জোড়া লেগে থাকবে। হাত দুটো শরীরের দুপাশে থাকবে। হাতের তালু মাটিতে লেগে থাকবে। এবার নিতম্ব পর্যন্ত মাটিতে রেখে হাত দুপাশে রাখুন। বুক উঁচু করে মাথার তালু মাটিতে ঠেকান (১নং ছবির মতো)। দম স্বাভাবিক থাকবে। এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড অবস্থান করুন। এভাবে ৩ বার করুন। অভ্যস্ত হলে একবারে এক থেকে ২ মিনিট অবস্থান করতে পারেন।
এবার প্রথমে সোজা হয়ে পদ্মাসনে বসুন। পা দুটো পদ্মাসনে রেখে দুহাতের কনুই মাটিতে ভর করে (২নং ছবির মতো) শুয়ে পড়তে চেষ্টা করুন। এবার বুক ও পেট মাটি থেকে ওপরের দিকে তুলুন। মাথার তালু মাটির সঙ্গে ঠেকে থাকবে। এখন দুপায়ের বুড়ো আঙুল দুহাত দিয়ে ধরুন। দম স্বাভাবিক থাকবে। (২ নং ছবির মতো।)

image

এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড থাকুন। প্রয়োজনে বিশ্রাম নিয়ে ৩ বার করুন। অভ্যস্ত হয়ে গেলে ১ বার ১ থেকে ২ মিনিটও করতে পারেন। সর্বাঙ্গাসনের পর এই আসনটি করা উচিত।

image

ধরুন। দম স্বাভাবিক থাকবে (৩ নং ছবির মতো)।
এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড থাকুন। প্রয়োজনে বিশ্রাম নিয়ে ৩ বার করুন। অভ্যস্ত হয়ে গেলে একবার এক থেকে ২ মিনিটও করতে পারেন। সর্বাঙ্গাসনের পর এ আসনটি করা উচিত।

2817 views Answered

Related Questions

Next steps