1 Answers

প্রথমে চিৎ হয়ে দুপা সোজা রেখে শুয়ে পড়ুন। হাত দুটো শরীরের দুপাশে রাখুন। এবার হাতের কনুই-এর ওপর ভর দিয়ে জোড় পা সোজা অবস্থায় ওপরে তুলুন। দুহাত দিয়ে কোমরের কাছে ধরে রাখুন যেমন কোনো গাছকে ঠেস দিয়ে রাখা হয় তেমনি করে। থুতনি গলার কাছে লেগে থাকবে। মাথা, ঘাড়, কাঁধ মাটিতে লেগে থাকবে (ঠিক ছবির মতো)। দম স্বাভাবিক রেখে এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড অবস্থান করুন। বিশ্রাম নিয়ে ৩ থেকে ৪ বার করতে পারেন। image
ধীরে ধীরে অভ্যেস হয়ে গেলে এক সাথে এক থেকে ৩ মিনিটও এ ভঙ্গিমায় অবস্থান করতে পারেন। এ আসনটিতে শরীরের সর্ব অঙ্গের ব্যায়াম হয় বলে সর্বাঙ্গাসন বলা হয়। ইচ্ছে করলে প্রথম দিকে দেয়ালে ঠেস দিয়ে করতে পারেন। অথবা কাউকে দিয়ে ধরে রেখেও করতে পারেন।

2652 views Answered

Related Questions

Next steps