1 Answers

পদ্ধতি : প্রথমে মেরুদন্ড সোজা রেখে দুপায়ের মধ্যে ৪/৫ আঙুল পরিমাণ ফাঁক করে দাঁড়ান। এবার হাত দুটো মাথার ওপরে সোজা করে তুলুন। দুকানের সাথে দুহাত লাগিয়ে রাখুন। হাতের তালু সামনের দিকে থাকবে। (ছবির মতো করে)
এবার ধীরে ধীরে শরীরের ওপরের অংশ সামনের দিকে নামাতে থাকুন। মাথা নুইয়ে মুখ হাঁটুর কাছে নিয়ে এসে কপাল হাঁটুর সাথে লাগিয়ে রাখুন। এবার দুহাত দিয়ে দুপায়ের গোড়ালির একটু ওপরে ধরুন।
খেয়াল রাখুন যাতে হাঁটু ভেঙে না যায়। হাঁটু সোজা করে রাখতে হবে এবং পেট ও বুক ঊরুর সাথে লেগে থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ১০ থেকে ২০ সেকেন্ড এভাবে থাকুন। তারপর ধীরে ধীরে শরীরকে
আগের অবস্থায় নিয়ে আসুন। এভাবে ৩ থেকে ৫ বার করতে পারেন। মনে রাখতে হবে, প্রথম দিকে শরীর সঠিক ভঙ্গিমায় না-ও আসতে পারে। তবে জোর করে শরীরকে সঠিক ভঙ্গিমায় নিতে যাবেন না। এতে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে। তাই ধীরে ধীরে সঠিক ভঙ্গিমায় আসুন। ক্লান্তি বোধ করলে প্রত্যেক ব্যায়ামের পরই সহজ শিথিলায়নে বিশ্রাম নিতে পারেন।

Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy