1 Answers

উপকরণ: মুরগির মাংসের টুকরা ১০-১২টা, কাঁঠালবিচি ১ কাপ, পেঁয়াজ কুচি করে কাটা আধা কাপ, রসুন-আদা বাটা ১ চা-চামচ, হলুদ-মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে-জিরে গুঁড়া আধা চা-চামচ, নারকেলের দুধ ১ কাপ, নারকেল মিহি বাটা আধা কাপ, পেঁয়াজ মোটা গোল করে কাটা আধা কাপ, এলাচ-দারচিনি ২টা, তেজপাতা ১টা, লবণ স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৪-৫টা, সাদা তেল আধা কাপ, সরিষার তেল ৪-৫ টেবিল-চামচ। প্রণালি:তেল প্যানে গরম করে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিন এবং পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে একে একে বাটা ও গুঁড়া মসলা এবং লবণ দিয়ে অল্প অল্প নারকেলের দুধ দিয়ে কষান। এবার মুরগির টুকরা দিয়ে কষান। এবার নারকেলের বাকি দুধটুকু ঢেলে দিয়ে ওপরে নারকেল কোরা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিলান। ঢাকনা দিয়ে রাখুন। মাংস সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে মাখা মাখা হলে নামান। অন্য কড়াইয়ে সরিষার তেল গরম করে গোল করে কাটা মোটা পেঁয়াজ তেলে ছেড়ে দিন। একটু নেড়েচেড়ে রান্না মুরগি ঢেলে দিন। তেল ওপরে উঠলে নামান। এটা সাদা ভাত বা পোলাও দিয়ে খেতে চমৎকার।

2517 views Answered

Next steps