1 Answers
উপকরণঃ ১। মুরগির মাংস ২ টুকরো (হাড়ছাড়া) ২। পানি ১ লিটার ৩। গাজর সেদ্ধ ২০ গ্রাম ৪। ফুলকপি সেদ্ধ ২০ গ্রাম ৫। বাঁধাকপি সেদ্ধ ২০ গ্রাম ৬। মাশরুম সেদ্ধ ২০ গ্রাম ৭। পেঁপে সেদ্ধ ২০ গ্রাম ৮। টমেটো সস ২ টেবিল চামচ ৯। ডিম ১টি ১০। দুধ ১ কাপ ১১। পেঁয়াজকুচি (বড়) ১টি ১২। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ ১৩। আদা ২-৩ টুকরো (পাতলা করে কাটা) ১৪। কাঁচামরিচ ৪-৫টি (বিচি ছাড়া) ১৫। লবণ স্বাদমতো ১৬। চিনি ১ চা-চামচ ১৭। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ (উঁচু) মুরগির স্টক তৈরিঃ এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে মুরগির স্টক। প্রণালীঃ ১ লিটার পানিতে মুরগির মাংস, পেঁয়াজ ও আদা দিয়ে সেদ্ধ করে স্যুপ তৈরি করুন। মাংস সেদ্ধ হলে শিলপাটায় মিহি করে বেটে স্যুপের মধ্যে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। কর্নফ্লাওয়ার ও ডিম ছাড়া সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিন। ডিম ভালো করে ফেটে আস্তে আস্তে মিশিয়ে দিয়ে নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।