1 Answers
উপকরণ: চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, সস ২ টেবিল চামচ। প্রণালি: প্যাকেটের স্যুপ পানিতে গুলিয়ে চুলায় দিতে হবে। আলাদা পাত্রে তেল গরম করে মুরগির মাংস ও সব সবজি পর্যায়ক্রমে দিয়ে ভেজে নিন। এতে ফিশ সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটন্ত স্যুপে ঢেলে দিতে হবে। কিছুক্ষণ চুলায় রেখে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে।
2577 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy