1 Answers

উপকরণ: কাঁঠালের বিচি ১০০ গ্রাম, দেশি মুরগি ১টি (ছোট), পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে বাটা আধা চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ। প্রণালি: কাঁঠালের বিচি একটু সেদ্ধ করে রাখতে হবে। এবার মুরগির সঙ্গে সব মসলা মাখিয়ে চুলায় দিয়ে কষাতে হবে। অল্প পানিতে দুবার কষাতে হবে। আবার বিচি দিয়ে কষিয়ে পানি দিতে হবে। মুরগি সেদ্ধ হলে ও তেল ওপরে উঠে এলে নামিয়ে নিতে হবে।

2977 views Answered

Next steps