1 Answers
উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস ছোট করে কাটা ৫০০ গ্রাম, পেঁয়াজ মোটা কুচি ১ কাপ, আদা বাটা ২ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, তেল আধভ কাপ, কাঁচা মরিচ ৪টি, টকদই ৪ টেবিল চামচ।
প্রণালি : মাংস, আদা বাটা, সয়াসস দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। লোহার কড়াইয়ে তেল গরম করে দারচিনি-এলাচের ফোড়ন দিয়ে মাংস দিয়ে তিন মিনিট ভেজে ওয়েস্টার সস দিয়ে দুই মিনিট ভুনে মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ দিয়ে ভুনতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে লবণ দেখে টমেটো, সস, দই লেবুর রস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে নামাতে হবে।
2820 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy