1 Answers

উপকরণ: ফুলকপি ১ কাপ, টক দই ৪ টেবিল চামচ, ভাজা মরিচের গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ সামান্য, ১টি কাঁচা মরিচের মিহি কুচি, গাজরের মিহি কুচি ১ চা-চামচ, অর্ধেক টমেটোর মিহি কুচি, ধনেপাতার কুচি ১ চা-চামচ, পুদিনাপাতার কুচি আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ (ইচ্ছা)। প্রণালি: প্রথমে ফুলকপি ছোট ছোট করে কেটে লবণ পানিতে ভাপ দিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে ২ টেবিল চামচ তেলে ভেজে তুলে রাখতে হবে। তারপর টক দই ফেটে তাতে ফুলকপি, টমেটোর কুচি, গাজরকুচি, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ, ভাজা মসলা, বিটলবণ, চিনি ও লবণ দিয়ে মাখিয়ে পরিবেশন করা যায় ফুলকপির রায়তা।

2737 views