1 Answers
উপকরণ : ফুলকপি ১টি, গাজর আধা কাপ, ময়দা ১ কাপ, ডিম ৪টি, বেকিং পাউডার ২ টেবিল চামচ, তেল ১ কাপ, মাখন বা ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৪টি, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, পনির গ্রেড করা ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কালিজিরা আধা চা চামচ, ক্যাপসিকাম ১টি। প্রস্তুত প্রণালি : ফুলকপি ও গাজর ছোট টুকরা করে হালকা ভাপ দিয়ে নিন। প্যানে তেল দিয়ে তা সামান্য ভেজে নিন। অন্য একটি পাত্রে ডিম, ময়দা, সামান্য পানি দিয়ে গুলে নিন। তারপর সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি সসপ্যানে কাগজে তেল মেখে প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ কুচি ও কালিজিরা বিছিয়ে মিশ্রণটি ঢেলে দিন। অন্য একটি পাত্রে বালি বিছিয়ে কেকের পাত্রটি ঢেকে বসিয়ে দিন। আধ ঘণ্টা পর কেকটি ফুলে উঠলে নামিয়ে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy