1 Answers

উপকরণ: ফুলকপি ১টি (মাঝারি), সয়াবিন বড়ি ৮-১০টি (বাজারে কিনতে পাওয়া যায়), মটরশুঁটি আধা কাপ সেদ্ধ করা, গরুর মাংসের কিমা ১ কাপ, গাজর ১টি, আলু ১টি, টক দই ১ কাপ (ফেটানো), আদাবাটা আধা চা-চামচ, চিনাবাদাম ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, হলুদগুঁড়া সামান্য, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ১ চিমটি, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ (ফালি) ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, ঘি ১ টেবিল চামচ। প্রণালি: ফুলকপি, গাজর ও আলু ডুমো করে কেটে নিতে হবে। সয়াবিন বড়ি গরম পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রেখে চিপে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও জিরার ফোড়ন দিয়ে ফুলকপি, গাজার, আলু ও সয়াবিন বড়ি, মটরশুঁটি ভেজে তুলে রাখতে হবে। এবার সব মসলা, টক দই ও কিমা দিয়ে কষাতে হবে। ফুলকপি ও অন্যান্য সবজি দিয়ে কষাতে হবে আরও কিছুক্ষণ। এবার অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে তাতে চিনাবাদাম, কিশমিশ ভেজে ফুলকপিতে দিতে হবে। সবশেষে ১ কাপ পানি, সয়া বড়ি, কাঁচা মরিচ ফালি ও চিনি দিয়ে ঢেকে দমে রাখতে হবে ৫ মিনিট। ঝোল মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করা যায়।

2944 views