1 Answers

উপকরণঃ মাঝারি আকারের ফুলকপি ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার মিলিয়ে ১ কাপ, কালিজিরা একচিমটি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, টেস্টিং সল্ট একচিমটি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ডিম ১টি, তেল ভাজার জন্য। যেভাবে তৈরি করবেনঃ ১. ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ উঠিয়ে নিন। ২. তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন। খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ৩. ভাপানো ফুল গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। ৪. গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

3121 views