1 Answers
উপকরণ : কচু কুচি ১ কাপ, নারকেল বাটা আধা কাপ, হলুদ, মচির, জিরাগুঁড়া ১ চা চামচ করে, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৩-৪টি। প্রস্তুত প্রণালি : কচু আলুর মতো কুচি কুচি করে কেটে হালকা ভাব দিয়ে নিন। একটি বাটিতে নারকেল কিমা ভাপ দেওয়া কচুসহ সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে বড়ার মতো বাদামি করে ভেজে নিন এবং গরম গরম পরিবেশন করুন মজাদার নারকেল কচুর বড়া।
2714 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy