1 Answers

উপকরণঃ কাঁচকি মাছ ১ কাপ, মসুর ডাল বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ৫টি, মৌরি একচিমটি, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য, হলুদ আধা চা চামচ। যেভাবে তৈরি করবেনঃ ১. মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। ২. তেল ছাড়া সব উপকরণ মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ৩. গোল আকারে গড়ে ডুবো তেলে ভেজে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

2851 views Answered

Next steps