1 Answers

উপকরণঃ লালশাক কুচি ২ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, রসুন ও আদা বাটা ১ চা চামচ, মসুর ডাল বাটা ৪ টেবিল চামচ, চালের গুঁড়া ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, মৌরি একচিমটি। যেভাবে তৈরি করবেনঃ ১. শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ২. তেল ছাড়া সব উপকরণ ভালো করে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। ৩. এরপর গোল গোল আকারে তৈরি করে ডুবো তেলে ভাজুন। ৪. ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

2557 views Answered

Next steps