1 Answers

উপকরণ: আপেল কুচি আধা কাপ, বিট লবণ ১ চা চামচ, পাকা আম কুচি আধা কাপ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লাল আঙুর কুচি আধা কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, পাকা পেঁপে কুচি আধা কাপ, জিরা টালা গুঁড়া ১ চা চামচ, শসা কুচি ১ কাপ, ভাজা কাজু বাদাম কুচি ৩ টেবিল চামচ, গাজর মিহি কুচি আধা কাপ, টক দই ১ কাপ, কাঁচামরিচ কুচি ১টি, মিষ্টি দই ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো। প্রণালী: গাজর, শসা ও সব ফলের কুচি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে। ধনে পাতা, পুদিনা পাতা, জিরা গুঁড়া ও কাজু কুচি বাদে বাকি সব উপকরণ টক দই ও মিষ্টি দইয়ের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে লেবু মাখানো সবজি ও ফলের কুচি মিলিয়ে পরিবেশন পাত্রে ঢেলে জিরা টালা গুঁড়া, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি ও কাজু কুচি ছিটিয়ে পরিবেশন করতে হবে।

2874 views