1 Answers
উপকরণ : গাজর কিউব কাট আধা কাপ, আলু কিউব কাট ১ কাপ, পেপে কিউব কাট ১ কাপ, বরবটি কিউব কাট আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ময়দা ১ কাপ, চিনি কোয়ার্টার চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, সেদ্ধ ডিম ১টি, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালী : ময়দা, তেল, লবণ দিয়ে শক্ত খামির করে ঢেকে রাখুন, সবজিগুলো আধা সেদ্ধ করে নেবেন। একটি পাত্রে চুলায় ১ টেবিল চামচ তেল দিন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে সেদ্ধ সবজি দিয়ে নেড়ে চেড়ে ৫ মিনিট রাখুন, অন্যান্য মসলা দিন, হয়ে এলে ১ টেবিল চামচ ময়দা ছিটিয়ে নামিয়ে নিন। ছোট ছোট লুচি বানিয়ে ভেতরে পুর দিয়ে মুখ বন্ধ করে ডুবো তেলে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।
2536 views
Answered