1 Answers

যা লাগবে : চালের গুঁড়া ৪ কাপ, পুরের জন্য কোরানো নারকেল ২ কাপ, গুড় ১ কাপ, তেল ভাজার জন্য।

যেভাবে করবেন : প্রথমে ফুটানো পানিতে চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করুন। এরপর নারকেল ও গুড় জাল দিয়ে পুর তৈরি করুন। এর পর কাই ভালো করে মথে পাতলা রুটি বেলে নিন। এবার রুটির ভেতর নারকেলের পুর ভরে চাঁদের মতো বাঁকা করে কেটে হাত দিয়ে টিপে মুখ বন্ধ করে দিন। সব পিঠা তৈরি হলে গরম তেলে মচমচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

2944 views Answered

Next steps