1 Answers
উপকরণঃ মসুর ডাল ১/২ কাপ, চালের গুঁড়া ১চা চামচ, কাঁচা আম ৩টা, মরিচ গুঁড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, মেথি ১/৪ চা চামচ, মৌরি ১/৪ চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ৪/৫টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো৷
যেভাবে তৈরি করতে হবেঃ আমের খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিন৷ হাঁড়িতে মসুর ডাল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চালের গুঁড়া, কাঁচাআম লবন দিয়ে ডাল সিদ্ধ করে নিন৷ কড়াইতে সরিষার তেল গরম করে মেথি ও মৌরির ফোড়ন দিয়ে নারকেল বাটা দিয়ে নেড়ে হালকা ভেজে রান্না করা ডালে ঢেলে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন৷
2681 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy