1 Answers
উপকরণ : সিদ্ধ করা কচু কিমা ১ কাপ, মিহি করে বাটা নারকেল কিমা আধা কাপ, হলুদ, মরিচ, জিরাগুঁড়া ১ চা চামচ করে, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ও রসুন বাটা ১ চা চামচ করে, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। গ্রেভির জন্য, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, নারকেল দুধ আধা কাপ, টমেটো সস ১ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : একটি বাটিতে কচু কিমা, নারকেল কিমাসহ সব উপকরণ এক সঙ্গে মেখে ছোট ছোট বল তৈরি করে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে বাদামি করে ভেজে তেল ঝরিয়ে নিন। অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে গ্রেভির জন্য সব উপকরণ দিয়ে গ্রেভি তৈরি করুন। এবার ভেজে রাখা বলগুলো ঢেলে ৪-৫ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন কচু নারকেলের কোপ্তাকারি।
2797 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy