2 Answers

উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।

প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি দিয়ে দিন। এবার লবণ ও দুধ দিয়ে পানি দিন। ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

3238 views

 পোলাওর চাল১/৩কাপ

মসুর ডাল১/৪কাপ

জিরা ১চা চামচ

আলু ১টি

ফুলকপি ১/৪কাপ

মটরশুটি ১/৪কাপ

গাজর,ছোট ১টি

পেয়াঁজ ২টি

তেজপাতা ১টি

ঘি২টে চামচ

লবন ১,১/২ চা চামচ

পানি ২কাপ

♦আলু এবং ফুলকপি ঘিয়ে ভেজে তুলে রাখ

♦ঘিয়ে পেয়াঁজ সামান্য ভাজ।জিরা এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজ।চাল,ডাল,গাজর,এবং মটরশুটি দিয়ে ভাজ।লবন এবং পানি দিয়ে নাড়।

♦ফুটে উঠলে ভাজা সবজি দিয়ে ঢেকে দাও।২০-২২ মিনিট পর চাল সিদ্ধ হলে এবং সবজি নরম হলে নেড়ে উনুন হতে নামাও।সবজি খিচুরি   ready. 

3238 views