1 Answers
উপকরণ : বেগুন ২৫০ গ্রাম, সরষে বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, হলুদ পরিমাণমতো, সরষের তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, কালিজিরা অল্প। প্রণালি : বেগুন লম্বা করে কেটে ধুয়ে নিন। লবণ, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন। বেগুন তুলে পেঁয়াজ তেলে একটু ভেজে একে একে কালিজিরা, সরষে বাটা, রসুন বাটা, মরিচ বাটা অল্প পানি দিয়ে কষিয়ে লবণ, হলুদ দিন। তেল ওপরে উঠলে বেগুন দিন। অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাখা মাখা হলে নামিয়ে পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
2547 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy