1 Answers

উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরো, বেগুন ৩টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া দেড় চা-চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ ও কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি : প্রথমে বেগুন চাক-চাক করে কেটে লবণ-পানিতে ভিজিয়ে নিতে হবে। এবার বেগুনে হলুদ ও লবণ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। সামান্য পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষাতে হবে। সামান্য পানি দিয়ে মাছ ছেড়ে দিতে হবে। মাছ হয়ে এলে বেগুন দিয়ে কাঁচামরিচ দিতে হবে। তেলের উপর উঠে এলে নামিয়ে পরিবেশন করতে হবে।

2893 views Answered

Next steps