1 Answers

উপকরণ : ছোট বেগুন ৩-৪টি, নারিকেল কুড়ানো আধা কাপ, টমেটো ১টি, জিরা বাটা ২ চা চামচ, হলুদ বাটা সামান্য, তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ২টি, পোস্তদানা বাটা ৩-৪ চা চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, লবণ পরিমাণমতো, চিনি সামান্য। প্রণালি : বেগুন ধুয়ে বোটাসহ লম্বা করে কেটে নিন। এবার তাতে হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিন। চুলায় পাত্রে তেল দিন। তেল গরম হলে তাতে বেগুনগুলো ভেজে তুলুন। ওই তেলেই প্রথমে টমেটো চিরে দিয়ে দিন। সামান্য নেড়ে একে একে নারিকেল কুড়ানো, জিরা বাটা, আদা বাটা, কাঁচা মরিচ বাটা, পোস্তদানা বাটা দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষানো হলে তাতে ভাজা বেগুনগুলো দিয়ে দিন। ১০ মিনিট দমে রান্না করে সবশেষে উপরে লবণ, চিনি ও কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

2827 views

Related Questions