1 Answers
উপকরণ : বড় বেগুন আধা কেজি, দই আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো কোয়ার্টার চা চামচ, ভাজা জিরা আধা চা চামচ, লবণ স্বাদমতো, ঘি ৬ চা চামচ। প্রণালী : বেগুন লম্বা করে ৪ টুকরো করে কেটে ধুয়ে লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে তুলুন। এবার পাত্রে তেল, ঘি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে বাটা ও দই দিয়ে কষিয়ে নিন। এর মধ্যে সামান্য পানি দিন। ফুটে উঠলে বেগুন দিয়ে ঢেকে দমে ৫ মিনিট পর্যন্ত রাখুন। এবার জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল দই দিয়ে ভুনা বেগুন।
2785 views
Answered