1 Answers
উপকরণ: শাপলা ১ আঁটি, সরষেবাটা ৩ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গোটা সরিষা ১ চা-চামচ।
প্রণালি: কড়াইতে তেল দিয়ে সরিষা ফোড়ন দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে চিংড়ি দিয়ে একবার কষিয়ে, শাপলা দিয়ে কষিয়ে আস্তে আঁচে রান্না করতে হবে। পানি দেওয়া যাবে না, শাপলার পানিতে রান্না হবে।
পরামর্শ : শাপলা লতা কুটে বেছে নিতে নিতে খুব অল্প সময়ের মধ্যে একটা লালচে কালো আবরণ পড়ে যায়। ফুটানো পানিতে দিয়ে ভাপিয়ে নিলে সেটা আবার টাটকা সবুজ রং ধারণ করবে। যেহেতু এটা পানিতে জন্মায়, তাই এর সেই নিজস্ব একটা মেটে গন্ধ আছে, ভাপিয়ে পানিটা নিংড়ে নিলে সেই গন্ধটাও দূর হয়ে যায়।
2549 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy