1 Answers
যা যা লাগবে: মিষ্টি কুমড়া ১ ফালি, লবণ-স্বাদমতো, চিনি-আধা চা চামচ, মৌরি-আধা চা চামচ, কালোজিরা-আধা চা চামচ, পোস্ত, চালের গুঁড়ো, ডালের গুঁড়ো-১ টেবিল চামচ করে, তেল-প্রয়োজনমতো। যেভাবে করবেন: মিষ্টি কুমড়ার ফালিকে পাতলা পাতলা করে বড় বড় টুকরো করে কেটে নিন। একটা বাটিতে চাল, ডালের গুঁড়ো রেখে আন্দাজমতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণে লবণ, চিনি, মৌরি, কালোজিরা ও পোস্ত মিশিয়ে ভাল করে ফেটান। কড়াইতে তেল গরম করে কুমড়ার টুকরো একটা একটা করে চাল ও ডালের মিশ্রণে ডুবিয়ে বাদামি করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
2918 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy