1 Answers

উপকরণ: পাটশাক ১ আঁটি, চালের গুঁড়া ১ কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজকুচি ৩টি, মরিচকুচি ২টি, লেবুর রস ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া সামান্য। প্রণালি: পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও লেবুর রস একসঙ্গে মেখে পুর তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ার সঙ্গে লবণ ও মরিচগুঁড়া দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। এবার পাটশাক চারটি নিয়ে বিপরীত দিকে (ডাঁটাগুলো বের হয়ে থাকবে) ভেতরে পুর ভরে এক প্যাঁচ দিয়ে গিঁট দিতে হবে। সব করা হয়ে গেলে চালের গুঁড়ার গোলায় ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভাজতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে।

2634 views Answered

Next steps