1 Answers
উপকরণ : চালকুমড়া ৮ টুকরা, সরিষা বাটা ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো ও তেল ভাজার জন্য। প্রস্তুত প্রণালি : প্রথমে চালকুমড়া আধা ইঞ্চি পুরু করে চাক চাক করে কাটুন। এভাবে ৮ টুকরা করুন। প্রতিটি টুকরা আবার অর্ধেক কাটুন যেন ভেতরে পুর ঢোকানো যায়। অন্য একটি পাত্রে সরিষা, লবণ, হলুদ, মরিচ একসঙ্গে মাখুন। এবার প্রতিটি চালকুমড়ার টুকরার ভেতরে সরিষা মাখানো মসলা আস্তে আস্তে ঢুকিয়ে দিন, যেন চালকুমড়া ভেঙে না যায়। এরপর প্রতিটি টুকরায় লবণ ও হলুদ মাখান। পাঁচ মিনিট রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে মৃদু আঁচে ভেজে তুলুন।
2476 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy