1 Answers

উপকরণ : চালকুমড়া ২ কাপ, চিংড়ি মাছ আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো ও কাঁচামরিচ ৪-৫টি।

প্রস্তুত প্রণালি : প্রথমে চালকুমড়া টুকরা করে নিন। এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও চিংড়ি মাছ দিন। পেঁয়াজ লাল হয়ে গেলে সামান্য পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। এরপর চালকুমড়া দিয়ে ঢেকে দিন। চালকুমড়া সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে মৃদু আঁচে পাঁচ মিনিট বসিয়ে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।

2625 views Answered

Next steps