1 Answers

উপকরণ : পেঁপে+আলু (কিউব) ১ কাপ, সিম+ বরবরটি+পটল আধা কাপ, গাজর আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, কাঁচামরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ। প্রণালি : সব সবজি ধুয়ে কিউব করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন, আদাবাটা ও সবজি দিয়ে নাড়া দিন। এবার পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ দিন। মাঝে মাঝে নাড়ুন প্রয়োজন হলে অল্প পানি দিন। সবজি সিদ্ধ হলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

3042 views Answered

Related Questions

Next steps