1 Answers
উপকরণ : আধা কেজি বেগুন (লম্বা কালো বেগুন), ২৫০ গ্রাম কচি ঢ্যাঁড়স, দেড় কাপ টমেটোকুচি, ৩ টেবিল চামচ তিল (পানিতে ভিজিয়ে রাখুন), ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা-চামচ আদাবাটা, ৪টি কাঁচা মরিচকুচি, আধা কাপ পেঁয়াজকুচি, ২ চা-চামচ ধনেগুঁড়া, ১ চা-চামচ জিরাগুঁড়া, আধা কাপ ধনেপাতাকুচি, আধা কাপ তেল। প্রণালি : বেগুন লম্বা ফালি করে কেটে পানিতে ১ চা-চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখুন, যাতে কালো পানি বেরিয়ে যায়। ঢ্যাঁড়স ধুয়ে দুই পাশে কেটে আস্ত আস্ত রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে একে একে আদাবাটা, রসুনবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষতে থাকুন। কষানো হয়ে এলে বেগুন এবং ঢ্যাঁড়স একসঙ্গে দিয়ে দিন। এক কাপের তিন ভাগের এক ভাগ পানি দিয়ে দিন। পানি শুকিয়ে এলে টমেটো এবং তিল পানি থেকে ছেঁকে দিয়ে দিন। আবার একই পরিমাণ পানি দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন। একটু পরপর নেড়ে দিন। সেদ্ধ হয়ে এলে ধনেপাতা এবং কাঁচা মরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy