1 Answers

উপকরণঃ বেসন-১ কাপ, সাদা তিল-২ টেবিল চামচ, হলুদ গুঁড়া-সামান্য, মরিচ গুঁড়া-সামান্য, লবণ-স্বাদমতো, তেল-ভাজার জন্য, বেগুন-২/৩টি (চিকন লম্বা ফালি করে কাটা) প্রণালীঃ ১. প্রথমে বেসন, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে একটু ঘন ও থকথকে গোলা তৈরি করে নিন। ২. বেগুন বেসনের গোলায় ডুবিয়ে নিন। এরপর ওপরে তিলের ছিটা দিন। ৩. ডুবো তেলে মচমচে করে ভেজে নামান। গরম গরম পরিবেশন করুন।

2944 views

Related Questions