1 Answers
উপকরণ : পাতলা স্লাইস বিফ ২০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, সালাদ অয়েল ১ টেবিল চামচ, লাল সবুজ ও হলুদ ক্যাপসিকাম ৩টি, রসুন বাটা আধা চা-চামচ, ভাজার জন্য অলিভ অয়েল ২ টেবিল চামচ, লেমন জুস আধা টেবিল চামচ, সাদা ভিনেগার আধা টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, পুদিনা+ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, চিজ কিউব কাটা আধা কাপ, সাজানোর জন্য লেটুস পাতা, টমেটো, পেঁয়াজ, সালাদ অয়েল ১ টেবিল চামচ, লবণ স্বাদমত। প্রণালী : স্লাইস মাংস গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ক্যাপসিকাম কিউব কাট কেটে হালকা ভেজে নিতে হবে। পনির কিউব করে কেটে হালকাভাবে ভেজে উঠাতে হবে। পনির ভাজা তেলে আরও একটু তেল দিয়ে মাংস কেটে নিতে হবে। মাংস ঠাণ্ডা হলে ঝুরি করে কেটে নিতে হবে। এবার রসুন বাটা, অলিভ অয়েল বা সালাদ অয়েল, ভিনেগার, লেমন জুস, চিনি, ধনেপাতা বাটা, লবণ একসঙ্গে মিশিয়ে মাংস ও ক্যাপসিকাম পেঁয়াজের রিং দিয়ে মাখাতে হবে। লেটুসপাতা, টমেটো, পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy