1 Answers

উপকরণ : ম্যাকারেল ফিশ ৪টি, টমেটো কিউব করে কাটা ২টি, ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি, পেঁয়াজ কিউব ২টি, কাঁচামরিচ ফালি ৪-৫টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, চিনি সামান্য, সয়াসস ১ চা চামচ, ফিশ সস ১ চা চামচ এবং টমেটো সস ১ টেবিল চামচ। প্রণালি : ম্যাকারেল ফিশ ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ গুঁড়া মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করতে হবে। এবার প্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে সামান্য তেল দিয়ে রসুন কুচি, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ কিউব দিয়ে হালকা ভাজতে হবে। ফিশ সস ও সয়াসস, লবণ ও গোলমরিচ দিয়ে নেড়ে টমেটো সস দিতে হবে। ১ কাপ পানিতে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশ করতে হবে।

2801 views Answered

Next steps