1 Answers
উপকরণ : ক্যাপসিকাম ৪টি, মাংসের কিমা ১ কাপ, ডিম ১টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, লবণ স্বাদমতো, টমেটো কুচি ১টি, তেল প্রয়োজনমতো ও পনির গ্রেভ করা আধা কাপ। প্রণালি : কিমা সিদ্ধ করে নিতে হবে। ক্যাপসিকাপ তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার ক্যাপসিকাম দুই টুকরো করে নিতে হবে। বিচি ফেলে দিতে হবে। ক্যাপসিকামের ভেতর মিশ্রণের পুর ঢোকাতে হবে। এবার সসপ্যানে তেল মাখিয়ে নিয়ে এর ভেতর ক্যাপসিকামগুলো রাখতে হবে। সসপ্যানটি খুব ভালোভাবে ঢেকে তাওয়ার ওপর বসিয়ে দিতে হবে। মৃদু আঁচে আধঘণ্টা রাখতে হবে। নামিয়ে পরিবেশন করতে হবে।
2458 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy