1 Answers

উপকরণ : পাফ খামির ২৫০ গ্রাম ময়দার, পনির গুড়া ১/২ কাপ, শুকনা মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ডিম ১টি। প্রণলি : ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন। এবার পনিরের গুঁড়া ও মরিচের গুঁড়া একসাথে মিলিয়ে নিন। পাফ খামির ১/২ ইঞ্চি পুরু করে বেলে ৩/৪ ইঞ্চি চওড়া করে ও ২ ইঞ্চি লম্বা করে ফালি কাটুন। প্রতিটি টুকরার গায়ে ডিম ব্রাশ করে মিশ্রিত পনির গুঁড়া গায়ে ছিটিয়ে প্রি-হিট করা ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। এবার পরিবেশন করুন চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে কিংবা সুপের সাথে।

2641 views

Related Questions