1 Answers
উপকরণ: সেদ্ধ করা কলার মোচা ১ কাপ, সেদ্ধ ও ম্যাশড আলু ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ করে, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ মিহি কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, গরম মসলা গুড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, ফেটানো ডিম ১টি, টোস্টের গুঁড়া ১ কাপ, পরিমাণমতো তেল ভাজার জন্য। প্রণালী: ডিম, টোস্টের গুঁড়া, ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ থেকে কিছুটা নিয়ে কাটলেট আকারে গড়ে নিন। এবার ডিমের গোলায় ডুবিয়ে টোস্টের গুঁড়া মেখে ডুবো তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
2704 views
Answered