1 Answers
যা লাগবে : কলার ফুল সিদ্ধ বাটা ২ বাটি। চিংড়ি বা মাংসের কিমা ১ কাপ, এলাচ বাটা পৌনে এক চা চামচ, দারুচিনি টুকরা ২-৩টা, কাঁচামরিচ ৪-৫টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, জিরা গুঁড়া দেড় চা চামচ। যেভাবে করবেন : কড়াইতে তেলে পেঁয়াজ ভেজে তাতে চিংড়ি কিমা বা মাংস কিমা সবরকম মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ ও বাটা কলার ফুল দিয়ে অনবরত নাড়তে থাকুন। এভাবে নাড়তে নাড়তে তেল ওপরে উঠে এলে তাতে কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন।
2606 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy