2 Answers

উপকরণ ও পরিমাণ : পাকা কলা ৪-৫টি, কাঠবাদাম গুঁড়া ৩ টেবিল চামচ, লবণ সামান্য, নারকেল কোরা ১-২ কাপ, খেজুরের রস পরিমাণমতো, সয়াবিন তেল (ভাজার জন্য) ১-২ কাপ, ঘি ১ চা-চামচ, চালের আটা ১-২ কাপ।

প্রস্তুত প্রণালি : খেজুরের রস জ্বাল দিয়ে নিন। কলা চটকে নিয়ে লবণ, কাঠবাদাম গুঁড়া, নারকেল কোরা, ঘি ও চালের আটা দিয়ে মাখিয়ে একটু ঘন গোলা তৈরি করে নিন। এরপর ডুবো তেলে ভেজে নিন। ভাজা কলার পিঠা রসে দিয়ে ১০-১৫ মিনিট পর পরিবেশন করুন।


 

3447 views Answered

কলার পিঠা উপকরণ : পাকা কলা - ১ টা চালের গুড়া - ৩/৪ কাপ আটা - ২ টেবিল চামচ ডিম - ১ টা গুড়- ৫ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী (১/২ কাপ পানিতে ভেজানো) চিনি - ১ টেবিল চামচ (ঐচ্ছিক ) লবন - ১/৪ চা চামচ বেকিং পাউডার - ১/৪ চা চামচ তেল - ডুবো তেলে ভাজার জন্য পদ্ধতি: পাকা কলা একটি পাত্রে নিয়ে ভর্তা করুন। গুড় মেশানো পানি, চালের গুড়া, আটা, লবন, বেকিং পাউডার ,কলার সাথে যোগ করুন এবং ভালোভাবে মেশান। একটি পাত্রে ডিম নিন এন্ড ভালোভাবে ফেটান। তারপর ডিম কলার মিশ্রনের সাথে যোগ করুন। সমস্ত উপাদান মিশিয়ে পিঠা তৈরি করুন এবং ১৫ মিনিট আলাদা করে রেখে দিন। এখন একটি ফ্রাইং প্যানএ তেল গরম করুন।তেল গরম হলে এক চামচ পিঠা নিয়ে সাবধানে তেলে দিন এবং ভাজুন।একি ভাবে আরো ৩-৪ টা পিতা তেলে ভাজুন। ভাজার সময় তাড়াহুড়া করবেন না, সেক্ষেত্রে পিঠার ভেতরে কাচা থেকে যেতে পারে। পিঠার দুইপাশ সুন্দর বাদামী রঙ হলে তেল থেকে তুলে নিন এবং পেপার টাওয়েলের উপর রাখুন যাতে তেল শুষে যায়। বাকি পিঠাগুলু একিভাবে ভাজুন এবং পরিবেশন করুন।

3447 views Answered

Related Questions

Next steps