1 Answers
উপকরণ : আলু ১ কাপ, শিম ১ কাপ, ফুলকপি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, মিহিকিমা ১ কাপ, মটরশুঁটি আধা কাপ, গাজর ১ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজকুচি আধা কাপ, ডিম ১টি, বিস্কিটের গুঁড়া পরিমাণমতো, তেল ভাজার জন্য ধনেপাতা কুচি ১ আঁটি, ভাজা মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : সবজি ধুয়ে কুচি করে কেটে নিন, কিমা পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। সবজি আধা সিদ্ধ করে নিন। সিদ্ধ কিমা, সবজি, কাঁচা মরিচ, ধনেপাতা সব একসঙ্গে মেখে গোল অথবা লম্বা সেইপ কাটলেট তৈরি করুন। এবার ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। পোলাও অথবা সবজির সঙ্গে ব্যবহার করুন।
2746 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy